ভবন ভাঙার সঠিক পদ্ধতি।

ভবন ভাঙা সুপরিকল্পিত ইঞ্জিনিয়ারিং কাজ।ভবনের কাঠামো, আশপাশের অবকাঠামো এবং নিরাপত্তা নিশ্চিত করে এবং সর্বোচ্চ কম সময়েত মধ্যে ভবন ভাঙার জন্য স্ট্রাকচারাল অ্যানালাইসিসের মাধ্যমে ভবন ভাঙতে হয়।


🔨 ভবন ভাঙার পূর্ববর্তী কাজ:


📌যে কোনো ভবন ভাঙার পূর্বে কিছু প্রাথমিক প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে এই প্রক্রিয়ার ধাপগুলো দেয়া হলো:


📌 ১. স্ট্রাকচারাল অডিট:


 🔹 ভবনের বর্তমান অবস্থা, ব্যবহারযোগ্য উপকরণ এবং দুর্বল স্থান চিহ্নিত করতে হবে।


 🔹ফাউন্ডেশন, কলাম, বিম এবং স্ল্যাবের ওজন ধারণক্ষমতা নির্ধারণ করতে হবে।


 🔹ভবনের কন্সট্রাকশন ম্যাটেরিয়াল অনুযায়ী ডেমোলিশন পদ্ধতি নির্ধারণ করা উচিত।


📌 ২. ইমপ্যাক্ট এনালাইসিস:


 🔹ভবনের আশপাশের স্থাপনা, গ্যাস, পানি, বিদ্যুৎ এবং সিউইজ লাইন চিহ্নিত করা প্রয়োজন।


 🔹আশপাশে রেসিডেন্সিয়াল এরিয়া থাকলে কম্পন নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখা উচিত।


 🔹পাবলিক সেফটি নিশ্চিত করতে সাইট ব্যারিকেডিং এবং ট্র্যাফিক ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করা উচিত।


🔧 ভবন ভাঙার পদ্ধতি (Demolition Methods)


ভবনের উচ্চতা, কাঠামো এবং আশপাশের পরিবেশ অনুযায়ী কয়েকটি পদ্ধতিতে ভবন ভাঙা যেতে পারে


1️⃣ টপ-ডাউন ডেমোলিশন:


 🔹 কম্প্যাক্ট এলাকায় (শহরের ভেতরে) এটি বহুল ব্যবহৃত পদ্ধতি।


 🔹ভবনের উপরের দিক থেকে ধাপে ধাপে ভাঙা হয়, এক্সকাভেটর বা রিমোট কন্ট্রোলড মেশিন ব্যবহার করে।


 🔹কলাম এবং স্ল্যাব ধীরে ধীরে অপসারণ করা হয়।


2️⃣ মেকানিক্যাল ডেমোলিশন:


 🔹ভারী যন্ত্রপাতি যেমন বুলডোজার, এক্সকাভেটর, হাইড্রোলিক ব্রেকার, এবং ড্রাম কাটার ব্যবহৃত হয়।


 🔹মাঝারি ও উচ্চ-উচ্চতার ভবনের ক্ষেত্রে কার্যকর।


 🔹আশপাশের স্থাপনায় কম্পন নিয়ন্ত্রণ করা হয়।


3️⃣ বিস্ফোরক ডেমোলিশন:


 🔹বিস্ফোরক ব্যবহার করে ভবন ধ্বংস করা হয়।


 🔹বহুতল ভবন বা নিয়ন্ত্রিত জায়গায় দ্রুত ভাঙার জন্য ব্যবহৃত হয়।


 🔹বিস্ফোরক স্থাপন করা হয় স্ট্রাকচারাল দুর্বল পয়েন্টে।


  এটি একটি অত্যন্ত জটিল পদ্ধতি, যা বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার ও সরকারি অনুমোদন ছাড়া করা সম্ভব নয়।


 নিরাপত্তা ব্যবস্থা:


ভবন ভাঙার সময় নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার পায়।


📌 ১. শ্রমিক ও সাইট সেফটি:


 • শ্রমিকদের হেলমেট, গ্লাভস, রিফ্লেক্টিভ জ্যাকেট, এবং বুট পরিধান করা বাধ্যত

No comments:

Post a Comment

মোদির সবচেয়ে বড় ভুল? যে আন্দোলন শেষ হয়নি, শুধু শুরু হয়েছে!

  ককরোচ পার্টি বিশ তারিখে যেদিন সংসদ অভিমুখে লংমার্চ করেছিল, ঠিক সেদিনই ভারতের সংসদে FCRA বা Foreign Contribution Regulation Amendment প্রস...