মডেম কী ?এটি কীভাবে কাজ করে ?একবার মডেম কিনলে কী আজীবন ফ্রী ইন্টারনেট চালান যাবে ? আর মডেম কিনতে হবে না ?


মডেম কী ?


মডেম হল এক ধরনের ইলেকট্রিক ডিভাইস , যার মাধ্যমে কম্পিউটারে ইন্টারনেট ব্যাবহার করা যায় এবং বিভিন্ন ধরনের ডাটা বা তথ্য আদান-প্রদান করা যায়  । এটি একটি ইনপুট এবং অউটপুট  ডিভাইস । এর মাধ্যমে সুধু ইন্টারনেটই চালান যায়না , এর সাহায্যে কম্পিউটার থেকে কল করা, ম্যাসেজ করাসহ আরও অনেক সুবিধা থাকে । অনেক সময় ফিচার ফনের থেকেও অনেক বেশি সুবিধা থাকে এখানে ।


এটি কীভাবে কাজ করে ?

মডেমের কাজ হল কম্পিউটার এ ইন্টারনেট চালাতে সাহায্য করা । কিন্তু এ ইন্টারনেট আপনি সুধু মডেম থাকলেই চালাতে পারবেন না । ইন্টারনেট চালাতে হলে আপনাকে এর সাথে একটি সিম কার্ড রাখতে হবে তবেই আপনি ইন্টারনেট চালাতে পারবেন । কারন, আমি আগেও বলেছি মডেমের কাজ হল কম্পিউটার বা ল্যাপটপ এ নেট চালাতে সাহায্য করা । আপনি বা আমি সিম কার্ড এ যে ইন্টারনেট প্যাকেজ/মেগাবাইট কিনি তা এর মাধ্যমে চালাতে পারব । এর বেশি নয় ।

একবার মডেম কিনলে কী আজীবন ফ্রী ইন্টারনেট চালান যাবে ? আর মডেম কিনতে হবে না ?

না । আপনি একটি মডেম কিনে কখনোই সারা জীবন ফ্রী ইন্টারনেট চালাতে পারবেন না । কারন মডেম নেট চালাবে আপনার সিম কার্ড এর এমবি ব্যাবহার করে । আপনার সিম কার্ডে যতক্ষণ এমবি থাকবে আপনি মডেমের মাধ্যমে ঠিক ততক্ষণই ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন । আর মডেম কিনতে হতেও পারে । যেহেতু মডেম একটি ইলেকট্রিক ডিভাইস , তাই এটি যেকোনো সময় নষ্ট হয়ে জেতে পারে । তখন হয় আপনাকে এটি রিপেয়ার করতে হবে , নয়ত এরচেয়েও বেশী খারাপ হলে আবার নতুন করে কিনতে হবে ।

আমি মডেম কিনতে চাই , কিন্তু ভাল মডেম কোনটা ?

সব মডেমি ভাল । কিন্তু আপনি কীভাবে নেট ব্যাবহার করবেন তার উপরেই নির্ভর করছে আপনার জন্য কোন মডেমটি ভাল হবে । আপনি যদি একক ভাবে কোন অপারেটর আর সিম কার্ড এবং মডেম ব্যাবহার করতে চান তবে সেই অপারেটর এর মডেম ব্যাবহার করতে পারেন । কিন্তু আপনি যদি সব ধরনের সিম কার্ড ব্যাবহার করেন তবে আপনার জন্য ভাল মডেম হবে TaleTalk মডেম । কারন , এই মডেমে সব সিমই সাপর্ট করে কোনো রকম জামেলা ছাড়াই ।

তাত বুজলাম , কিন্তু মডেমের দাম কত ?

১৩০০-১৫০০ এর মধ্যে আপনি থ্রিজি বা ফোরজি মডেম পেয়ে যাবেন । স্থান ভাদে দামের পার্থক্য হতে পারে ।

তাই বলে আত দাম ?
হুম ভাই দাম এমনই । মডেম কিন্তু কোন খেলনা না । এটি একটি ইলেকট্রনিক ডিভাইস । এর কাজ অনেক এবং খুব কঠিন কাজ । আর ইলেকট্রিক এবং প্লাস্টিক এর জিনিসের মত সস্তা দাম কিন্তু এর কোন প্রোডাক্ট এর নেই । দামটা কিন্তু খুব বেশী নয় । ...............


আমি নতুন মডেম কিনেছি কিন্তু নেটওয়ার্ক পাচ্ছেনা । এখন কি করব ?

সাধারণত গ্রামীন এলাকায় মডেম দিয়ে নেট চালাতে অনেক বেগ পেতে হয় । এজন্য অপারেটর গুলর আরও সচেতন হওয়া উচিৎ । টেলিভিশনে এডের পেছনে টাকা খরচ না করে গ্রামের টেলিযোগাযোগ নেটওয়ার্ক আরও উন্নত করা উচিৎ । কিন্তু আমার কথা কী তারা শুনবে । আপানর যদি এমন হয় যে , বাসায় মডেমে নেটওয়ার্ক পাচ্ছেনা । তাহলে আপনি ডাটা কেবল ব্যাবহার করতে পারেন । ৫-১০ মিটারের ডাটা ক্যাবল দিয়ে মডেমকে রুম থেকে দূরে স্থাপন করুন যেখানে নেটওয়ার্ক পাচ্ছে । যেমনঃ ঘরের চাল/টিনের নিচে , বারান্দার উপরে ।

আপনার ম্যাহেনত সার্থক । ব্যাস এখন আর কী ।আরামছে নেট চালান । সার্সাবারে লিখুন remindermahadi.blogspot.com

No comments:

Post a Comment

মোদির সবচেয়ে বড় ভুল? যে আন্দোলন শেষ হয়নি, শুধু শুরু হয়েছে!

  ককরোচ পার্টি বিশ তারিখে যেদিন সংসদ অভিমুখে লংমার্চ করেছিল, ঠিক সেদিনই ভারতের সংসদে FCRA বা Foreign Contribution Regulation Amendment প্রস...