এইচটিএমল(html) কী ?এইচটিএমএল ট্যাগ কী ?ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট কি ?


এইচটিএমল(html)  কী ?এইচটিএমএল ট্যাগ কী ?

Hyper Text Markup Language যাকে সংখেপে এইচটিএমল (html) বলা হয়   এটি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় । এইচটিএমল হাল এমন এক ধরনের ল্যাঙ্গুয়েজ যা শুধুমাত্র ওয়েব ডিজাইন এর কাজে ব্যাবহৃত হয় । এ ল্যাঙ্গুয়েজ দারা ওয়েব ডিজাইন ছাড়া অন্য কোন কাজ করা যায়না । এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ ব্যাবহার কোড ব্যাবহার করে ওয়েব সাইট এর ডিজাইন করা হয় ।


 এইচটিএমএল একটি ল্যাঙ্গুয়েজ এটি খুব তারাতারি আয়ত্ত করা সম্ভব নয় । এইচটিএমএল শিখতে হলে আপনাকে অনেক ধৈর্য ও সময় দিয়ে তা শিখতে হবে । এইচটিএমএল একটি আর্ন্ত্রজাতিক স্ট্যার্ন্ডার্ড যার নীতিমালা প্রণয়ন করা হয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব করসরটিম World Wide Web Consortium (W3C) , এবং ওয়েব হাইপারটেক্সট অ্যাপ্লিকেশান টেকনোলজি ওয়ারকিং গ্রুপ Web Hypertext Application Technology Working Group (WHATWG)

WHATWG মনে করে এইচটিএমএল সর্বদা পরিবর্তনশীল । অন্যদিকে W3C নিয়মিত বিরতিতে এইচটিএমএল এর সংস্করণ প্রণয়ন করে, আর এর সর্বশেষ সংস্করণ হচ্ছে HTML 5 এবং এর পরবর্তী সংস্করণ হচ্ছে HTML 5.1

ওয়েব ডিজাইন কী ? ওয়েব পেজ ডিজাইন কী ? ওয়েব ডিজাইনের কজ কী ?
ওয়েব ডিজাইন হচ্ছে একটি ওয়েব সাইট এর অবকাঠাম নকশা করা । ওয়েব সাইট টি দেখতে কেমন হবে এটিই ওয়েব ডিজাইন এর কাজ । একজন ওয়েব ডিজাইনার একটি ওয়েব সাইট এ বিভিন্ন ধরনের ডিজাইন ক্রতে পারেন । তিনি শুধু সাইট এর অবয়ব এর নকশা করেন । এখানে কোন অ্যাপ্লিকেশান থাকবে না । ওয়েব ডিজাইনার হতে হলে আপনাকে এইচটিএমএল এবং সিএসএস এর পাশাপাশি ব্যাসিক কুয়েরি , জাভা স্ক্রিপ্ট , পিএইচপি শিখতে হবে । বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক যেমনঃ বুস্ট্রাপ , সিএসএস লেস ফ্রেমওয়ার্ক ইত্যাদি । এছাড়া আপনাকে ফটোশপ এর কাজ জানতে হবে ।

 কেননা ওয়েব ডিজাইনার হলে আপনাকে আপানার সাইটের জন্য অবশ্যই ব্যানার , পোস্টার , এবং বিভিন্ন ধরনের বাটন তৈরি করতে হবে । ওয়েব ডেভেলপার হতে হলে আপনাকে সবার আগে এইচটিএমএল ল্যাঙ্গুয়েজটি ভালভাবে শিখতে হবে । সিএসএস শিখতে পারলে আপনার ওয়েব সাইট টিতে প্রাণ দিতে পারবেন । এরপর জাভাস্ক্রিপ্ট শিখে সাইট এর অ্যাপ্লিকেশান করতে পারলে পেজটি ডাইনামিক হওয়া সুরু করবে । সবশেষে পিএইচপি+ ডেতাবেস শিখলে আপনি পূর্ণাঙ্গ ডেতাবেস ড্রাইভেন  ওয়েবসাইট তৈরিকরতে পারবেন ।

 ফ্লাশ দিয়ে এনিমেশন করতে শিখলে ভাল হয় । এখন কিন্তু রেস্পন্সিভ ডিজাইন এর যুগ তাই এটি শিখতে হবে । বিশেষ করে এ কাজের জন্য ব্যাবহৃত ফ্রেওয়ার্ক কজ ভাল জানতে হবে । উদাহরণ হিসেবে টুইটার বুস্ট্রাপ । মোবাইল সহ যেকোন ডিভাইস এ যেন আপনার ডিজাইন করা ওয়েব পেজ একই রকম দেখায় , আড়াআড়ি স্ক্রলিং করতে না হয় । প্রয়োজনীয় টুলস যেমন বিভিন্ন IDE, IE tester , IE তে ব্রাউজার মোড বদলান , ফায়ারবাগ ইত্যাদি শিখতে হবে ।

ওয়েব ডেভেলপমেন্ট কী ?
অনেকে মনে করেন ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট এর মধ্য কোন পার্থক্য নেই । ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট দুটি আলাদা বিষয় । আলাদা হলেও একটি অন্যটির সাথে সম্পৃক্ত । দুটির মধ্যে একটিতে পারদর্শী হলেই কেবল একজন দক্ষ ওয়েব ডিজাইনার হওয়া যাবেনা । একটি ওয়েব সাইট এর মূলত দুটি অংশ থাকে , একটি হচ্ছে যা আপনি দেখছেন/দেখতে পাচ্ছেন বা ফ্রন্ট ইন্ড এবং অন্যটি হচ্ছে যা আপনি দেখছেন তা কীভাবে হচ্ছে / দেখাচ্ছে বা ব্যাক ইন্ড । ওয়েব ডিজাইনাররা মুলত ফ্রন্ট ইন্ড এর কাজ করে এর ওয়েব ডেভেলপাররা কাজ করে ব্যাক ইন্ড এর উপর ।  

No comments:

Post a Comment

মোদির সবচেয়ে বড় ভুল? যে আন্দোলন শেষ হয়নি, শুধু শুরু হয়েছে!

  ককরোচ পার্টি বিশ তারিখে যেদিন সংসদ অভিমুখে লংমার্চ করেছিল, ঠিক সেদিনই ভারতের সংসদে FCRA বা Foreign Contribution Regulation Amendment প্রস...